বিশ্ব পরিবেশ দিবসে এসএসবির বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ পৃথিবী গড়ার বার্তা!

শিলিগুড়ি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়ন রানিডাঙ্গার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কমান্ড্যান্ট বিকাশ কুমারের নির্দেশনায় ব্যাটালিয়ন সদর দফতর ও অধীনস্থ সমস্ত সীমান্ত চৌকির এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় কমান্ড অফিসার যোগেশ কুমার সাইনি।

এদিনের কর্মসূচিতে ব্যাটালিয়নের আধিকারিক ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

ব্যাটালিয়ন চত্বরে বিভিন্ন প্রজাতির ফল, ছায়াদানকারী ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগেশ কুমার সাইনি বলেন, “বৃক্ষ মানব জীবনের অন্যতম ভিত্তি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম।

ক্রমবর্ধমান দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উপায়।”

তিনি সকলকে বেশি করে গাছ লাগানো ও সেগুলির নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল আধিকারিক ও জওয়ান পরিবেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ রাখার পাশাপাশি অধিক সংখ্যক গাছ লাগানো ও সেগুলির সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের শপথ নেন।

বিশ্ব পরিবেশ দিবসে এসএসবির এই উদ্যোগ পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here