গুয়াহাটি: শনিবার বিকেল চারটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ ভুটান।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। ভুটানের মঙ্গো এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
গুয়াহাটি থেকে উৎসস্থলটির দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুটানের গিয়েলপোঝিং এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ছিল।
কম্পনের প্রভাব অনুভূত হয় ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকা ও অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৪.৭ মাত্রার এই ভূমিকম্পকে মাঝারি মাত্রার কম্পন হিসেবে ধরা হচ্ছে।















































