তীব্র তাপদাহে পথচারীদের পাশে বিজেপি, ১০ হাজার মানুষকে শরবত বিতরণ!

শিলিগুড়ি: ক্রমবর্ধমান তাপপ্রবাহে নাজেহাল শহরবাসীর পাশে দাঁড়াতে উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টির ৩ নম্বর মণ্ডল কমিটি।

বৃহস্পতিবার শহরের বিধান রোডে গোষ্ঠ পাল স্ট্যাচুর সংলগ্ন এলাকায় পথচারী, গাড়িচালক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণের কর্মসূচি পালন করা হয়।

জানা গিয়েছে, এদিন প্রায় ১০ হাজার মানুষের হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেওয়া হবে।

তীব্র গরমে সাময়িক স্বস্তি দিতে বিজেপি কর্মীরা রাস্তার দুই ধারের পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের শরবতের গ্লাস হাতে তুলে দেয়।

কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্বের বক্তব্য, বর্তমান তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সেই পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী দিনেও জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দল।

এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয় সাথে বহু পথচলতি মানুষ বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here