শিলিগুড়ি: রাজনৈতিক মঞ্চের বক্তব্য এবার পৌঁছে গেল আইনি পরিসরে।
কলকাতায় জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে কেন্দ্র করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি দাবি, জনসভায় বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
পাশাপাশি দেশের নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থাগুলিকে নিয়ে অযথা প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে অভিযোগপত্রে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সংবেদনশীল আন্তর্জাতিক বিষয় নিয়ে জনসমক্ষে করা মন্তব্য রাজনৈতিক ও সামাজিক স্তরে প্রভাব ফেলতে পারে।
সেই কারণেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে।
ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।











































