অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ!

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ

ইসলামপুর: অন্নপূর্ণা যোজনার অর্থ না পাওয়ার অভিযোগে শনিবার ইসলামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একদল মহিলা।

তাঁদের দাবি, নির্ধারিত নিয়ম মেনে আবেদনপত্র (ফর্ম) জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে যোজনার টাকা পৌঁছায়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষিত অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা পাওয়ার কথা থাকলেও তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

চলতি মাসে অনেক উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেলেও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি বলে দাবি তাঁদের।

এই সমস্যার সমাধান ও দ্রুত বকেয়া অর্থ প্রদান করার দাবিতে এদিন ইসলামপুর পৌরসভায় এসে প্রতিবাদ জানান মহিলারা।

বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনার অর্থ না পাওয়ার অভিযোগ সামনে এসেছে।

ইসলামপুরেও সেই একই চিত্র ধরা পড়ায় উপভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here