মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ, অন্তত এক জনের মৃত্যু!

মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ, অন্তত এক জনের মৃত্যু

লন্ডন: ব্রিটেনের রাজধানী লন্ডনের উত্তরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত এক জনের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবার কর্মীরা।

স্থানীয় সময় বিকেল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ বেডফোর্ড শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুটি ট্রেনই দক্ষিণমুখী হয়ে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, সংঘর্ষের তীব্র ধাক্কায় তিনি সামনের দিকে ছিটকে পড়েন।

পরে তিনি দেখতে পান, বহু যাত্রীর আহত হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত কতজন আহত হয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কীভাবে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ল ও সংঘর্ষের নেপথ্যে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here