চুরির দৌরাত্ম্য থামছেই না, একই রাতে দুই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী!

শিলিগুড়ি: ফুলবাড়ি এলাকায় চুরির ঘটনা যেন নিত্যদিনের চিত্র হয়ে উঠছে।

একের পর এক চুরির ঘটনায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

একই রাতে দুটি পৃথক এলাকায় চুরির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, চ্যাংড়াবান্ধা এলাকায় এক দম্পতি বাড়ি ফাঁকা রেখে কলকাতায় গেলে সেই সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে আলমারি ভেঙে তছনছ চালায়।

আলমারি থেকে কী কী খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, গঠমাবাড়ি পশ্চিমধনতলা এলাকায় একটি বাড়ির জানালার কাঁচ ভেঙে ঘরের ভিতর থেকে তিনটি মোবাইল ফোন চুরি করে পালায় দুষ্কৃতীরা।

ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানায় জানানো হয়েছে ও পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here