শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় শনিবার নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, জঙ্গিদের উপস্থিতির নির্দিষ্ট তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী শোপিয়ানের একাধিক এলাকায় ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে বাহিনীও পাল্টা জবাব দেয়।
এরপরই উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ও গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।
কতজন জঙ্গি ঘেরাও হয়ে রয়েছে বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।















































