রাজ্যজুড়ে মর্যাদার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন!

কলকাতা: নানা কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী।

এ উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত থেকে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

তাঁরা সকলেই ড. মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

অন্যদিকে, ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা ও কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here