শিলিগুড়ি: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ নিল Venus More City Auto Owner’s Association।
সোমবার শিলিগুড়ির হাসমি চক-সহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের মধ্যে প্রায় ৫০০টি জুসের বোতল বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা প্রথমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পথচারী, শ্রমজীবী মানুষ, অটোচালক ও অন্যান্য সাধারণ মানুষের হাতে জুসের বোতল তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জন্মবার্ষিকী উদ্যাপনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রচণ্ড গরমে এই উদ্যোগে উপকৃত হন বহু পথচারী।
সংগঠনের এই মানবিক কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।















































