জম্মু ও কাশ্মীর: চলতি শ্রী অমরনাথজি যাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীরের পাহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প পরিদর্শন করলেন সিআইএসএফ-এর মহাপরিচালক (DG) প্রবীর রঞ্জন, আইপিএস।
তাঁর সঙ্গে ছিলেন সিআইএসএফ-এর অতিরিক্ত মহাপরিচালক (উত্তর) সুধীর কুমার সহ ডিআইজি।
পরিদর্শনের সময় ডিজি সিআইএসএফ যাত্রার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বাহিনীর মোতায়েন পরিকল্পনা, প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক, নজরদারি ব্যবস্থা, চিকিৎসা সহায়তা সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ, বেসামরিক প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় ব্যবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
অমরনাথ যাত্রায় আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার করার ওপর নজর দেয়া হয়েছে।














































