‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে মানুষের অভিযোগ শুনলেন পর্যটনমন্ত্রী, ৫০ জনের সমস্যা সমাধানের আশ্বাস!

শিলিগুড়ি: সাধারণ মানুষের অভাব- অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

এদিন বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০ জন মানুষ তাঁদের নানাবিধ সমস্যা নিয়ে মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান।

অভিযোগগুলির মধ্যে জমি সংক্রান্ত একাধিক সমস্যা ছিল।

এছাড়াও পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তাঁর উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরেন।

বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিটি অভিযোগ মনোযোগ সহকারে শোনেন ও সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন যে, সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সমস্যার কথা শোনা ও প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা করা।

তিনি আরও জানান, আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি তাঁদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here