জঙ্গি সন্দেহে তল্লাশি অভিযান, সিসিটিভিতে ধরা পড়ল দুই সন্দেহভাজনের গতিবিধি!

জম্মু: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার থানামান্ডি এলাকায় দুই সন্দেহভাজন জঙ্গির গতিবিধি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর মঙ্গলবার ভোর থেকে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

সরকারি সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে দুই সন্দেহভাজনকে একটি রাস্তা পার হতে দেখা যায়।

সেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রাজৌরি পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) সহ ভারতীয় সেনা যৌথভাবে অভিযান শুরু করে।

নিরাপত্তা বাহিনী ভাংঘাই, হাসপ্লোট, কারিয়োট, কোপরা টপ-সহ সংলগ্ন বনাঞ্চল ও গ্রামগুলিতে তল্লাশি চালাচ্ছে।

সন্দেহভাজন দুই ব্যক্তির সন্ধানে গোটা এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত ছিল।

তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজনদের সন্ধান পাওয়ার বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here