পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে ঘোরাফেরা! নেপাল পালানোর পথে ধৃত মার্কিন নাগরিক!

উত্তরপ্রদেশ: পাসপোর্ট ও বৈধ ভ্রমণ নথি ছাড়াই প্রায় সাত মাস ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করার অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতের নাম জর্ডন ব্রাউন (৩৬)। উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় সশস্ত্র সীমা বল (SSB) তাঁকে আটক করে।

প্রাথমিক জেরায় জর্ডন দাবি করেন, সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ও মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্য।

তাঁর বক্তব্য, পর্যটক ভিসায় থাইল্যান্ডে যাওয়ার পর সেখানেই পাসপোর্ট হারিয়ে ফেলে।

এরপর জলপথে শ্রীলঙ্কা ও সেখান থেকে জাহাজে করে গত বছরের ২ নভেম্বর গোয়ায় পৌঁছয়।

পরে গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে পৌঁছে নেপালে যাওয়ার পরিকল্পনা করে।

তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার হলেও, কোনও পাসপোর্ট, ভিসা বা বৈধ পরিচয়পত্র মেলেনি।

জেরার সময় সে একাধিকবার বয়ান পরিবর্তন করেছে, ফলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, বৈধ নথি ছাড়া একজন বিদেশি নাগরিক কীভাবে দীর্ঘ সাত মাস ধরে ভারতের বিভিন্ন শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াল ও প্রশাসনের নজর এড়িয়ে চলাফেরা করল।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে কলকাতার দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইকের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।

যদিও দুটি ঘটনার মধ্যে কোনও সরাসরি যোগসূত্রের কথা তদন্তকারী সংস্থাগুলি এখনও জানায়নি।

জর্ডন ব্রাউনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের পাশাপাশি তাঁর ভারতে অবস্থানের পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here