রথের আদলে সেজে উঠল ট্রাম, শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত বিশেষ যাত্রায় সামিল রূপা গাঙ্গুলি!

কলকাতা: রথযাত্রা উপলক্ষে অভিনব উদ্যোগে ট্রামকে রথের আদলে সাজিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত বিশেষ যাত্রার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী কলকাতার ট্রাম ও রথযাত্রার আবহকে একসূত্রে বেঁধে এই উদ্যোগ ঘিরে পথচলতি মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

সাজানো ট্রামে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি।

তিনি ট্রামে চড়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এই বিশেষ যাত্রায় অংশ নেন।

পথে বহু মানুষ ট্রামটি দেখতে ভিড় জমান সাথে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

রথযাত্রার দিন কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে রথের আদলে সাজিয়ে এই উদ্যোগ শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবের আবহকে নতুন মাত্রা দেয়।

অনুষ্ঠানে উপস্থিতরা রথযাত্রার শুভেচ্ছা জানান ও উৎসবের আনন্দে শামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here