স্কুলের পরিবেশ ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন, হাওড়ার দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কক্রোজ জনতা পার্টির!

হাওড়া: স্কুলের পরিবেশ, পরিকাঠামো ও পঠনপাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করল কক্রোজ জনতা পার্টির প্রতিনিধি দল।

মঙ্গলবার বাঁকড়া সর্দার পাড়া প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীডাঙা সর্দার পাড়া বালক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন দলের প্রতিনিধিরা।

পরিদর্শনের পর কক্রোজ জনতা পার্টির ইস্টার্ন রিজিয়নের কো-অর্ডিনেটর দিদীপ্ত গাঙ্গুলী স্কুলগুলির পরিবেশ ও পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

তাঁর দাবি, বাঁকড়া সর্দার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার অভাব রয়েছে। মিড ডে মিল রান্নার জায়গা, শৌচালয় ও পানীয় জলের স্থান যথেষ্ট পরিষ্কার নয় বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর আরও দাবি, ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করা হয় না সাথে স্কুলের বেঞ্চগুলির আকারও ছোট করা প্রয়োজন।

স্কুলে ছয়টি শ্রেণির জন্য মাত্র ছয়জন শিক্ষক রয়েছেন বলেও দাবি করেন দিদীপ্ত গাঙ্গুলী।

পাশাপাশি স্কুলের বাইরের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে দীর্ঘদিন সঠিকভাবে কাজ হয়নি, বর্তমান সরকারের আমলেও সমস্ত সমস্যা মেটেনি।

দিদীপ্ত গাঙ্গুলী জানান, স্কুলগুলির পরিকাঠামো ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জানানো হবে। প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে রাস্তায় নেমে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here