‘মেডিক্যাল করিডর’ গড়ে বড় বিপর্যয় এড়াল প্রশাসন, পুরীর রথযাত্রায় শতাধিক ভক্তকে হাসপাতালে পাঠানো হল!

পুরী: লাখো ভক্তের সমাগমে পুরীর রথযাত্রায় বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত তৎপর হয় ওড়িশা পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগ।

প্রশাসনের দাবি, বিশেষ উদ্ধারকারী দল মুহূর্তের মধ্যে একটি ‘মেডিক্যাল করিডর’ তৈরি করে অসুস্থ ও আহত ভক্তদের দ্রুত অ্যাম্বুল্যান্সে তুলে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।

সরকারি সূত্রের দাবি, প্রায় ১০০ জন ভক্তকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনায় দুই ভক্তের মৃত্যুর খবর মিলেছে।

তবে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং জানিয়েছেন, পদপিষ্ট হয়ে নয়, একজন শ্বাসকষ্ট ও অন্যজন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রথ টানার সময় একটি দড়ির বেষ্টনী ভেঙে পড়ায় বহু ভক্ত ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

এর জেরে বেশ কয়েকজন আহত হন।

পরিস্থিতির কারণে বৃহস্পতিবার রথযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হলেও, মন্দির প্রশাসন জানিয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ফের রথ টানা শুরু হবে।

এদিকে প্রশাসন দাবি করেছে, প্রায় ৯ লক্ষ ভক্তের উপস্থিতিতেও উদ্ধারকাজ ও চিকিৎসা পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here