দক্ষিণেশ্বর: ভোরের শান্ত পরিবেশে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন।
শুক্রবার সকালে কড়া প্রশাসনিক নিরাপত্তা ও নির্ধারিত প্রোটোকল মেনে তিনি মন্দিরে প্রবেশ করে মায়ের আরাধনা করেন।
পুজো শেষে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।
মায়ের কাছে কী প্রার্থনা করেছেন, সে বিষয়েও কোনও মন্তব্য করেননি তিনি।
সম্পূর্ণ নীরবতার মধ্যেই মন্দির চত্বর ত্যাগ করেন কাজল।
অভিনেত্রীর আগমন ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
পুলিশের নজরদারিতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন হয়।
কাজলকে এক ঝলক দেখার জন্য মন্দিরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
তবে সমস্ত কর্মসূচিই নির্ধারিত প্রোটোকল মেনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।















































