ঐতিহাসিক কালীপুজোর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি দোকান!

কালচিনি: আলিপুরদুয়ার জেলার কালচিনির হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক কালীপুজোর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার সকালে।

এই অগ্নিকাণ্ডে প্রায় ১৮ থেকে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মেলা চত্বরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি।

জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়েই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে এই মেলা শুরু হয়েছিল। আগামী ২২ নভেম্বর পর্যন্ত মেলা চলার কথা ছিল।

কিন্তু মেলা শেষ হওয়ার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here