ব্রিজ থেকে নদীতে ঝাঁপ মহিলার, ট্রাফিক পুলিশের তৎপরতায় রক্ষা পেল প্রাণ!

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ মহিলার, ট্রাফিক পুলিশের তৎপরতায় রক্ষা পেল প্রাণ

ধূপগুড়ি: ধূপগুড়ির জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এক মহিলার নদীতে ঝাঁপ।

তবে ট্রাফিক পুলিশের তৎপরতা ও মানবিক উদ্যোগে অল্প সময়ের মধ্যেই ওই মহিলাকে নদী থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

জানা গিয়েছে, মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জলঢাকার বাসিন্দা হঠাৎ জলঢাকা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন।

ঘটনাটি নজরে পড়তেই জলঢাকা ট্রাফিক গার্ডে কর্তব্যরত হোম গার্ড রতন রায় ও সিভিক ভলেন্টিয়ার কালাম হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে সিভিক ভলেন্টিয়ার কালাম হোসেন মহিলাকে উদ্ধার করেন।

উদ্ধারের পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এরপর জাতীয় সড়ক ৪৮-এর একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ট্রাফিক পুলিশের মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

জলপাইগুড়ির ডিএসপি (ট্রাফিক) গেইলসেন লেপচা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানুষের সেবা করাও পুলিশের অন্যতম দায়িত্ব।

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন।”

পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগে একটি মূল্যবান প্রাণ রক্ষা পাওয়ায় এলাকাজুড়ে প্রশংসার সুর শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here