শ্রাবণী মেলায় নজিরবিহীন উদ্যোগ, হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি তারকেশ্বরে!

তারকেশ্বর: শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাসমারোহে শুরু হয়েছে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা।

লক্ষাধিক জলযাত্রী ও শিবভক্তের উপস্থিতিতে ভক্তিমুখর হয়ে ওঠে গোটা তারকেশ্বর।

এদিন বিশেষ আকর্ষণ হিসেবে হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়, যা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আবহাওয়া অনুকূল থাকলে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত কাঁভারিয়া ও শিবভক্তদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।

সেই ঘোষণামাফিক সোমবার সকালেই তারকেশ্বরের আকাশে দেখা যায় হেলিকপ্টার, সেখান থেকেই ভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, “বাংলার মানুষ পরিবর্তনের রামরাজত্ব নিয়ে এসেছেন।

সেই রামরাজত্বে দেবাদিদেব মহাদেবের যাঁরা ভক্ত হয়ে দূরদূরান্ত থেকে আসছেন, তাঁদের মাথায় যেভাবে পুষ্পবর্ষণ করে সম্মান জানানো উচিত, আমরা সেটাই করছি।”

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির এই ব্যতিক্রমী উদ্যোগ শ্রাবণী মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে ও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here