অসুস্থ মায়ের গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার ৬৭ বছরের ছেলে!

কলকাতা: নিজের ৮৫ বছর বয়সি মাকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন ৬৭ বছরের ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর এলাকায়। মৃতার নাম উমারানি ঘোষ। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির মধ্যেই এই ঘটনা ঘটে।

অভিযোগ, সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন সাগর ঘোষ।

ঘটনার পর অভিযুক্ত নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, মায়ের দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার খরচ সামলাতে না পেরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here