শিলিগুড়ি: শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ।
ধৃত যুবকের নাম ইউরাজ ছেত্রী (৩৩)। তিনি সিকিমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে মাদক মজুতের খবর পেয়ে ওই লজে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় ইউরাজ ছেত্রীর কাছ থেকে প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে দাবি পুলিশের। এরপরই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।
মাদক কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পিছনে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।















































