দিলীপ বর্মনের পরিবর্তে মেয়র পারিষদ পদে সঞ্জয় পাঠক, ক্রীড়া ও ট্রেড লাইসেন্স বিভাগের দায়িত্ব গ্রহণ!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমে মেয়র পারিষদ হিসেবে শপথ গ্রহণ করলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক।

তিনি প্রাক্তন মেয়র পারিষদ দিলীপ বর্মনের পরিবর্তে ক্রীড়া, ‘হাউজিং ফর অল’ এন্ড ট্রেড লাইসেন্স বিভাগের দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার পুরনিগমের সভাকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পুর কমিশনার ও অন্যান্য মেয়র পারিষদ সদস্যরা।

শপথ গ্রহণের পর নবনিযুক্ত মেয়র পারিষদ সঞ্জয় পাঠককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পাশাপাশি নতুন দায়িত্বে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পুরনিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় পাঠক বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ।

শিলিগুড়িবাসীর স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

ক্রীড়া, হাউজিং ফর অল ও ট্রেড লাইসেন্স বিভাগের কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে সেগুলিকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে সচেষ্ট থাকব।”

তিনি আরও জানান, পুরনিগমের পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধার্থে সংশ্লিষ্ট বিভাগগুলির কাজের ওপর নিয়মিত নজরদারি রাখা হবে।

নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করার বার্তাও দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here