শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে AIDSO-র ছাত্রদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সংগঠনের অভিযোগ, গতকাল কলেজ চত্বরে ABVP-র সদস্যদের বিরুদ্ধে তাদের ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে ধিক্কার মিছিলের আয়োজন করে AIDSO।
শিলিগুড়ির কোর্ট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ভেনাস মোড়ে এসে শেষ হয়। মিছিলে AIDSO-র কর্মী, সমর্থক ও ছাত্ররা অংশ নেন।
মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছাত্রদের উপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিও জানানো হয়।















































