কলকাতা: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার হাজরায় কালীঘাট তৃণমূলের ডাকা প্রতিবাদ মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
মিছিল চলাকালীন ‘চোর চোর’ স্লোগান ও ‘মাছ চোর’ গান বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
সেই সময় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী।















































