শিলিগুড়ি: আসন্ন রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার শিলিগুড়ির ইস্কন মন্দির পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত, ভক্তিনগর থানার আইসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পরিদর্শনের সময় পুলিশ কর্তারা ইস্কন মন্দিরের পক্ষ থেকে রথযাত্রার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
ইস্কনের প্রতিনিধি নাম কৃষ্ণ দাস তাঁদের রথযাত্রার রুট, ভক্তদের সমাগম, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করেন।
এদিন পুলিশ আধিকারিকরা এদিন রথ খোলা-সহ বিভিন্ন রথ প্রস্তুতিও খতিয়ে দেখেন।
পাশাপাশি রথযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন আয়োজকদের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।
উৎসব চলাকালীন যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে ও ভক্তদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।















































