রেললাইনে ধসের পর সড়কপথেও যানজট, নিউ ফরাক্কায় ৫৩ ঘণ্টা পরও চলছে মেরামতির কাজ!

ফরাক্কা: একদিকে নিউ ফরাক্কায় রেললাইনে ধস নামার পর প্রায় ৫৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি রেল পরিষেবা।

অন্যদিকে, এবার সড়কপথেও তীব্র যানজটে নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবার রাত থেকে ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় ফরাক্কায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে একাধিক গাড়ি। সমস্যায় পড়েছেন বাসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

এদিকে, টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে উত্তরবঙ্গগামী আপ রেললাইনের নীচে ভয়াবহ ধস নামে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। ধসের পর থেকে ৫৩ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এখনও মেরামতির কাজ সম্পূর্ণ হয়নি।

বর্তমানে ধস রোধে ট্র্যাক থেকে কিছুটা দূরে পাইলিংয়ের কাজ চলছে। পাশাপাশি বস্তায় ডাস্ট ভরে দ্রুত আপ লাইন মেরামতির কাজ চালানো হচ্ছে। আপ লাইন ক্ষতিগ্রস্ত থাকায় ডাউন লাইন দিয়ে রেল পরিষেবা সচল রাখা হয়েছে। পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন।

ফলে একইসঙ্গে রেল ও সড়কপথে সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। রেললাইন মেরামতির কাজ কবে সম্পূর্ণ হয়ে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সেদিকেই নজর সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here