শিলিগুড়ির রাস্তায় আসবাবপত্র বোঝাই গাড়ি, QR কোড ঘিরে শহরজুড়ে কৌতূহল! সামনে আসছে আসল রহস্য!

শিলিগুড়ি: শহরের রাস্তায় হঠাৎ আসবাবপত্র সাজানো গাড়ি।

কখনও মূল সড়কে, কখনও আবার অলিগলিতে দেখা মিলছে সেই গাড়ির। গাড়িটিকে ঘিরে পথচারীদের মধ্যেও তৈরি হচ্ছে নানা প্রশ্ন। আসবাবপত্র নিয়ে শহরজুড়ে কেন ঘুরছে এই বিশেষ গাড়ি?

শনিবার শিলিগুড়ির সেবক রোডে পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে দেখা মেলে এমনই একটি গাড়ির। গাড়িতে থাকা আসবাবপত্রের পাশাপাশি নজর কাড়ছে একটি QR কোড। কৌতূহল মেটাতে সেই QR কোড স্ক্যান করতেই সামনে আসে আসল তথ্য।

জানা যাচ্ছে, শিলিগুড়িতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে TFS Living Furniture Festival।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শালুগাড়ার হোম স্কোয়ারের দ্বিতীয় তলায় বসতে চলেছে এই বিশেষ ফার্নিচার ফেস্টিভ্যাল।

ফেস্টিভ্যালে এক ছাদের নিচে মিলবে আধুনিক ফার্নিচার, ফার্নিশিং, হোম ডেকর ও বিভিন্ন ধরনের হোম সলিউশন।

পুজোর আগে বাড়ি সাজানোর পরিকল্পনা রয়েছে যাঁদের, তাঁদের জন্য এই আয়োজন বিশেষ আকর্ষণের হতে পারে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, বিনামূল্যে ফেস্টিভ্যাল পাস সংগ্রহ করলে মিলবে একাধিক সুবিধা। থাকছে ফ্রি বাস্তু কনসালটেশন ও ইন্টেরিয়র কনসালটেশন।

পাশাপাশি ফার্নিশিং ও ডেকরে ২৫ শতাংশ পর্যন্ত সাথে ফার্নিচারে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে।

এছাড়াও থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, অ্যাসিউরড গিফট ও নির্দিষ্ট কেনাকাটায় ফ্রি ফুড কুপনের সুবিধা।

শহরের রাস্তায় ঘুরে বেড়ানো আসবাবপত্র বোঝাই গাড়িটি তাই এখন আর রহস্য নয়। QR কোডের মাধ্যমে সেই গাড়িই শিলিগুড়িবাসীকে দিচ্ছে আসন্ন TFS Living Furniture Festival-এর আমন্ত্রণ।

পুজোর আগে ঘর সাজানোর পরিকল্পনা থাকলে এই ফেস্টিভ্যাল নজরে রাখতে পারেন শহরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here