‘কলেজের নিয়ন্ত্রণ কলেজের হাতেই’, শিক্ষক দিবসে শিলিগুড়ি কলেজে কড়া বার্তা শঙ্কর ঘোষের!

শিলিগুড়ি: শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষাঙ্গনের স্বাধিকার ও সুস্থ পরিবেশ বজায় রাখার পক্ষে সরব হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

শিলিগুড়ি কলেজে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করে দেন, কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ কোনওভাবেই কাম্য নয়।

শঙ্কর ঘোষের বক্তব্যে উঠে আসে কলেজ পরিচালনা ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা।

তাঁর কথায়, কলেজে কীভাবে কাজকর্ম পরিচালিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদেরই মুখ্য ভূমিকা থাকা উচিত। বাইরে থেকে কেউ এসে কলেজের পরিবেশ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করবেন না বলেও বার্তা দেন তিনি।

শিক্ষক দিবসের মঞ্চ থেকে শিক্ষকদের সামাজিক দায়িত্বের কথাও তুলে ধরেন পর্যটনমন্ত্রী।

তাঁর মতে, শুধু পাঠদান নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন শিলিগুড়ি কলেজে শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মান জানানো হয়। পড়ুয়াদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here