আদালত চত্বরে কাজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান ও ডিম নিক্ষেপে!

শিলিগুড়ি: জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা কাজল ঘোষকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করার সময় তুমুল উত্তেজনা ছড়াল আদালত চত্বরে।

কাজল ঘোষকে লক্ষ্য করে একদল যুবক ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে।

পাশাপাশি তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।

পুলিশের নিরাপত্তায় কাজল ঘোষকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই কয়েকজন যুবক তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে।

আচমকা এই ঘটনায় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোপকারীদের আটক করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রাজ্যের পালাবদলের আগে শিলিগুড়ি মহকুমার রাজনীতিতে তৃণমূলের পরিচিত মুখ ছিলেন কাজল ঘোষ।

সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত অভিযোগের তদন্তের পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here