নেপালের ঘটনার পর উত্তরবঙ্গে বাড়ল সতর্কতা, তিস্তা-বালাসনসহ নদীগুলির জলস্তর বৃদ্ধিতে উদ্বেগ!


শিলিগুড়ি: নেপালের সাম্প্রতিক পরিস্থিতির পর উত্তরবঙ্গের পাহাড় ও সমতল দুই এলাকাতেই প্রশাসনিক নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

তিস্তা নদী সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতলের নদীবর্তী এলাকাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার প্রচার চালানো হচ্ছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

তিস্তা নদী সংলগ্ন এলাকায় বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। নদীর জলাধার বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

অন্যদিকে, বালাসন নদীতেও কিছুটা জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তবুও আচমকা জলস্তর বেড়ে গেলে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাহাড় থেকে সমতল নদী সংলগ্ন এলাকায় মাইকিং ও প্রচারের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। নদীর কাছে না যাওয়া, জলস্তরের পরিবর্তনের দিকে নজর রাখা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

নেপালের পরিস্থিতির পর উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির বিষয়টি নজরে রাখছে প্রশাসন। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here