যাদবপুরে ‘অবৈধ জিবি মিটিং’-এর অভিযোগ, হামলার প্রতিবাদে কলেজে এবিভিপির বিক্ষোভ!

ইসলামপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কথিত ‘অবৈধ জিবি মিটিং’ সহ সেই ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি কর্মীদের ওপর হামলার অভিযোগে ইসলামপুরে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

সোমবার ইসলামপুর কলেজে সংগঠনের কর্মী-সমর্থকরা বিক্ষোভে সামিল হন।

এবিভিপির অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করা হয়।

তাদের দাবি, ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচনের জন্য অবৈধভাবে উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদ জানাতে গেলে এবিভিপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ সংগঠনের।

এই ঘটনার প্রতিবাদেই ইসলামপুর কলেজে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, যাদবপুরের ঘটনায় যারা হামলার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও দাবি জানিয়েছে এবিভিপি।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন এবিভিপি কার্যকর্তা পার্থ ঘোষ, ছাত্রনেতা অনিকেত দাস ও ছাত্র নেত্রী রিংকি বিশ্বাস।

তাঁদের বক্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here