মার্স্যাংদি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি, বন্ধ ১২০ মেগাওয়াটের দুই জলবিদ্যুৎ প্রকল্প!

নেপাল: টানা বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের জেরে নেপালের মার্স্যাংদি নদীতে জলপ্রবাহ বেড়ে যাওয়ায় লমজুঙ জেলার দুই জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

৭০ মেগাওয়াটের মধ্য-মার্স্যাংদি প্রকল্পে রবিবার ভোর ৪টা থেকে ও ৫০ মেগাওয়াটের আপার মার্স্যাংদি ‘এ’ প্রকল্পে শনিবার রাত ১টা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

নদীর প্রবল স্রোতের সঙ্গে পলি, বালি ও পাথর ভেসে আসায় বাঁধ এলাকায় ঝুঁকি তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই প্রকল্পের বাঁধের গেট খুলে জল বের করে দেওয়া হয়েছে।

এদিকে, উজানের মনাং এলাকায় ভূমিধসের কারণে নদীপথ আটকে গিয়ে আচমকা জল নামার আশঙ্কা রয়েছে।

তাই লমজুঙ প্রশাসন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে। জলপ্রবাহ কমলেও পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here