শিলিগুড়ি: অস্থায়ী পুর কমিশনার ও প্রশাসক দিয়ে দীর্ঘদিন ধরে পুরসভা পরিচালনা করা সম্ভব নয় এমনই অভিযোগ তুলে সরব হল দার্জিলিং জেলা সিপিএম।
দলের অভিযোগ, এভাবে পুরসভা পরিচালনার ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
পুর পরিষেবা স্বাভাবিক করা ও দ্রুত পুরসভা নির্বাচন আয়োজনের দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর পুর কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে দার্জিলিং জেলা সিপিএম।
সোমবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সমন পাঠক, নুরুল ইসলাম ও দিলীপ সিং।
সিপিএম নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্বাচিত পুরবোর্ড না থাকায় নাগরিক পরিষেবার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে।
দ্রুত পুর নির্বাচন করে নির্বাচিত বোর্ড গঠনের পাশাপাশি নাগরিক পরিষেবা স্বাভাবিক করার দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।















































