মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি!

ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

কোথাও পুজো-অর্চনা, কোথাও আবার সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন অনুগামীরা। এরই মাঝে ঝাড়গ্রামের কলেজ মোড়ে দেখা গেল একটু অন্যরকম ছবি।

কলেজ মোড়ের জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও নিজের মতো করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে পুজো-অর্চনা করেন তিনি।

এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তাও দেন।

তবে এখানেই শেষ নয়। জন্মদিন উপলক্ষে নিজের দোকানের ক্রেতাদের জন্যও বিশেষ চমকের ব্যবস্থা করেছেন বিক্রম।

এদিন তাঁর দোকানে ঝালমুড়ি খেতে আসা ক্রেতাদের অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন।

তাই বিশেষ এই দিনে তাঁর দোকানে ঝালমুড়ির সঙ্গে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি ভালোবাসা। তাঁর এই উদ্যোগ ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here