শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে গোল গলিয়া উদ্দেশ্যে যাওয়ার পথে কৃষ্টপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস।
তবে দুর্ঘটনায় কোনও যাত্রী আহত বা হতাহত হননি বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কৃষ্টপুর এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এদিনের দুর্ঘটনার পরও স্থানীয়রা বাস চালকদের ওই এলাকায় সতর্কতা অবলম্বন করে ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা।
পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ক্রেনের সাহায্যে নয়নজলি থেকে বাসটিকে উদ্ধার করা হয়।
তবে পুলিশ পৌঁছনোর আগেই বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে অন্য যানবাহনে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।















































