অ্যামাজন ইন্ডিয়ায় বিক্রেতার সংখ্যা ২০ লক্ষ পার, উৎসবের আগে বাড়ল ব্যবসার প্রস্তুতি!

কলকাতা: অ্যামাজন ইন্ডিয়ায় বিক্রেতার সংখ্যা ২০ লক্ষের মাইলফলক অতিক্রম করেছে।

গত এক বছরে ৩ লক্ষেরও বেশি নতুন বিক্রেতা যুক্ত হওয়ায় এটিই গত তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বার্ষিক বৃদ্ধি বলে জানিয়েছে সংস্থা।

বিক্রেতাদের উৎসবের মরসুমের প্রস্তুতিতে সহায়তা করতে অ্যামাজন কম বিক্রয় ফি, এআই-চালিত বিভিন্ন সরঞ্জাম, বিজ্ঞাপন সুবিধা ও দেশব্যাপী পণ্য সরবরাহ পরিকাঠামোয় জোর দিচ্ছে।

সংস্থার দাবি, এআই-চালিত সরঞ্জাম ব্যবহারকারী বিজ্ঞাপনদাতার সংখ্যা গত বছরের তুলনায় ৭৭ শতাংশ বেড়েছে।

অ্যামাজন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেড় কোটি ব্যবসায় উন্নত প্রযুক্তিগত সক্ষমতা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তারা কাজ করছে।

উৎসবের মরসুমের আগে দেশজুড়ে ২০টিরও বেশি সেলার কানেক্টস ও অ্যাডস হাইভ কর্মশালারও আয়োজন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here