আবাস যোজনায় কাটমানির অভিযোগে বিডিও দপ্তরে স্মারকলিপি, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য!

ইসলামপুর: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ইসলামপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

সোমবার এই অভিযোগে ইসলামপুর ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন উপভোক্তারা ও বিজেপি নেতৃত্বরা।

অভিযোগ, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য অনিমেষ পাল আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করার নামে উপভোক্তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছে।

এদিন ১০ জনেরও বেশি উপভোক্তা বিডিও অফিসে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

উপভোক্তাদের আরও দাবি, যাদের আগে থেকেই পাঁকা বাড়ি রয়েছে, তাদেরও আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মোটা টাকার বিনিময়ে।

ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি তোলেন অভিযোগকারীরা।

পাশাপাশি দ্রুত কাটমানির টাকা ফেরতের দাবিও জানানো হয়েছে।

এদিন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন অভিযোগ করে বলেন, “গরিব মানুষের প্রাপ্য ঘর পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি করা হয়েছে।

প্রশাসনকে দ্রুত দেওয়ার দাবি তোলেন।

যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here