সাতসকালে মৎস্যজীবীর জালে বিশাল বিষধর সাপ!

হিঙ্গলগঞ্জ: সাতসকালে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর জালে বিশাল আকারের একটি বিষধর সাপ ধরা পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রাজবাড়ির ডাঙা এলাকায়।

প্রতিদিনের মতো এদিন সকালে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী ননী গায়েন।

জাল তুলতেই তার ভিতরে বিশাল আকারের সাপটি দেখতে পেয়ে কার্যত হতবাক হয়ে যান তিনি।

এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের খবর দেন ননী গায়েন।

জালটি জল থেকে তুলে রাস্তার উপরে রাখতেই সাপটি দেখতে ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচলতি মানুষও সাপটি দেখতে সেখানে জড়ো হন।

অনেকেই মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিয়ো করতে থাকেন।

ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে।

বিশাল আকারের বিষধর সাপ দেখতে পাওয়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বৃষ্টির জেরে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে।

জলমগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে বলে তাঁদের অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here