মহান ব্যক্তিত্বদের শুধু স্মরণ নয়, তাঁদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান শংকর ঘোষের
শিলিগুড়ি: শিলিগুড়ি মহাবিদ্যালয়ের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে কলেজের সভাকক্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদ্বিশতবর্ষ উদযাপন করা হল।
অনুষ্ঠানে কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, কলেজের অধ্যক্ষ ড. সুজিত কুমার ঘোষ- সহ অধ্যাপক- অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশনের মাধ্যমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।
এরপর অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন, শিক্ষা, সমাজ সংস্কার ও নারীশিক্ষার প্রসারে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়।
বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, মহান ব্যক্তিত্বদের শুধুমাত্র বিশেষ দিবসে স্মরণ বা উদযাপন করলেই হবে না।
তাঁদের চিন্তাভাবনা, আদর্শ ও সমাজ সংস্কারের বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের উপস্থিতি ছিল।















































