বাইকে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাই,!

বাইকে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাই,

সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের কাণ্ড, ফুটেজ দেখে তদন্তে পুলিশ


ডালখোলা: কাজ থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী।

গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরের ৮ নম্বর ওয়ার্ডের মাসকারা পট্টি এলাকায়।

জানা গিয়েছে, ডালখোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমনা ভগত কাজ থেকে বাড়ি ফিরছিলেন।

সেই সময় একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর সামনে দাঁড়ায়। এরপর আচমকাই তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে দ্রুত বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here