কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল সকাল অভিযান
মুর্শিদাবাদ: অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে সোহেল শেখ নামে এক যুবকের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল।
সোমবার সকালেই সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় সোহেল শেখের বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা।
জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ED-এর প্রায় তিনজনের একটি দল ওই বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে।
সূত্রের খবর, অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে সোহেল শেখের যোগ থাকার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানের সময় বাড়ির বিভিন্ন নথি ও সামগ্রী খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।
তবে তল্লাশি শেষে কী কী তথ্য বা নথি ED আধিকারিকদের হাতে এসেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।















































