ভুয়ো উকিল পরিচয়ে আদালত চত্বরে ঘোরাফেরা, পুলিশের হাতে তুলে দিলেন আইনজীবীরা!

ইসলামপুর: নিজেকে উকিল পরিচয় দিয়ে ইসলামপুর আদালত চত্বরে ঘোরাফেরার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন আদালতের আইনজীবীরা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়।

ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আদালত চত্বরে ঘোরাফেরা করছিলেন।

বিষয়টি নিয়ে তাঁদের কাছে একাধিক অভিযোগও আসে। এরপর সন্দেহের ভিত্তিতে ওই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়।

অভিযোগ, এদিন তাঁকে হাতেনাতে আটক করেন আইনজীবীরা। পরে তাঁকে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ ববি জানান, বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো আইনজীবী পরিচয় দেওয়ার অভিযোগ আসছিল।

বিষয়টি নজরে আসার পর তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here