অনলাইন প্রতারণা ও হ্যাকিং থেকে সুরক্ষার পাঠ দিল শিলিগুড়ি পুলিশ!

শিলিগুড়ি: সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে শুধু পুলিশি তৎপরতাই নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা।
আর সেই সচেতনতার পাঠ এবার স্কুলের পড়ুয়াদের।

অনলাইন প্রতারণা, হ্যাকিং ও ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সতর্ক করতে একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী হাই স্কুলে বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা ও আশীঘর পুলিশ ফাঁড়ি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশীঘর পুলিশ ফাঁড়ির ওসি হিরুকান্ত সরকার, ভক্তিনগর থানার এসআই সতীশ রুচাল ও এসআই পল্লব চৌধুরী।

শিবিরে তাঁরা শিক্ষার্থীদের সামনে সাইবার অপরাধের বিভিন্ন ধরন ও প্রতারণার নিত্যনতুন কৌশল তুলে ধরেন।

বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের সময় কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কীভাবে নিশ্চিত করতে হবে ও সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here