পুজোর আগে সবজি- ফলমূলের দাম নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনের অভিযান!

জলপাইগুড়ি: সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।

পুজোর মরশুমে শাকসবজি, ফলমূল-সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সে জন্য বাজারে নজরদারি শুরু করল প্রশাসন।

জলপাইগুড়ির অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারে আচমকা অভিযান চালানো হয়।

শাকসবজি ও ফলমূলের মূল্য পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা।

পুজোর মরশুমে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশীষ মণ্ডল জানান, পুজোর মরশুমে বিভিন্ন সামগ্রীর দাম যাতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে।

বাজারে মূল্য পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here