কার্শিয়াং: রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির।
১৫, ১৬ ও ১৭ তারিখ সারা রাজ্যের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন এলাকাতেও এই বিশেষ শিবিরের আয়োজন করা হবে।
শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের ৫০টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হবে ও বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
মঙ্গলবার কার্শিয়াংয়ের বিধায়ক সুনোম লামা জানান, কার্শিয়াং গোথল স্কুল প্রাঙ্গণে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ও সাধারণ মানুষের সমস্যার সমাধান ও সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান করবেন।
আগামীকাল মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে পাহাড়বাসীর মধ্যে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, জনকল্যাণ শিবিরের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকও করতে পারেন।
পাহাড়ের উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সরকারি পরিষেবার সঙ্গে সাধারণ মানুষের সরাসরি সংযোগ আরও জোরদার করতেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।















































