শিলিগুড়ি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
বুধবার শিলিগুড়ির মালাগুড়িতে বিজেপির জেলা সাংগঠনিক কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল, প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন-সহ দলের অন্যান্য নেতৃত্ব। মূলত এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, ইতিমধ্যেই ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
সেই নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করার বার্তাই এদিনের সাংবাদিক বৈঠক থেকে দেওয়া হয়।
পাশাপাশি, এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির অবস্থান ও আগামী দিনের কর্মসূচি নিয়েও সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন দলের নেতৃত্ব।
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতার উপরও এদিন জোর দেওয়া হয়।















































