বিরাটিতে SFI-এর সভা ঘিরে উত্তেজনা, মঞ্চ-চেয়ার ভাঙচুরের অভিযোগ!

হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা ‘জনরোষের’ দাবি বিজেপির

উত্তর ২৪ পরগনা: বিরাটির বণিক মোড়ে SFI-এর সভাকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়।

সভার মঞ্চ ও চেয়ার ভাঙচুর এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

SFI-এর অভিযোগ, সভা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে ও এর পিছনে বিজেপির সমর্থকেরা রয়েছেন।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সাধারণ মানুষের একাংশই সভার বিরোধিতা করেছেন বলে তাঁর দাবি।

জানা গিয়েছে, শুক্রবার বণিক মোড়ে SFI- এর সভার আয়োজন করা হয়েছিল।

সভার প্রস্তুতি চলাকালীন মঞ্চ তৈরি ও মাইক লাগানোর কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

SFI-এর দাবি, সভা বন্ধ করে দেওয়ার জন্য তাঁদের হুমকিও দেওয়া হয়েছিল। পরে সভা শুরুর আগে কয়েক জন এসে মাইক ও চেয়ার সরিয়ে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

SFI-এর অভিযোগ, এরপর সভার মঞ্চে ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় চেয়ার ও ছিঁড়ে দেওয়া হয় মঞ্চে লাগানো ফ্লেক্স।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

স্থানীয় SFI নেতা শিব শংকর ঘোষ বলেন, চিয়ার ছুড়ে মেরেছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, SFI-এর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here