রাজ্যে সরকারি বাসে এবার গেরুয়া রং, ঘোষণা পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের!

ব্যারাকপুর: রাজ্যের নতুন সরকারি বাসগুলিতে এবার গেরুয়া রং ব্যবহার করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নতুন যে সরকারি বাসগুলি রাস্তায় নামবে, সেগুলোর রং হবে গেরুয়া।

এদিন রাজনৈতিক প্রেক্ষাপট টেনে মন্ত্রী বলেন, “সিপিএমের সময় বাসের রং ছিল লাল, তৃণমূল সরকারের আমলে তা নীল-সাদা হয়েছে। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। গেরুয়া ত্যাগের প্রতীক, তাই নতুন বাসগুলির রং গেরুয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, রাজ্যে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে নতুন বাস আনা হচ্ছে ও সেই বাসগুলিই নতুন রঙে সাজানো হবে।

মন্ত্রীের এই মন্তব্য ও ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here